ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

চলে গেলেন প্রখ্যাত সানাই ও বংশীবাদক সামসুর রহমান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১:০২ পিএম

তার বাঁশি ও সানাইয়ে আর আনন্দে ঝর্নাধারা , বেদনায় করুণ সুর বাজবে না। না ফেরার দেশে চলে গেলেন দেশের প্রখ্যাত বংশীবাদক ও  সানাইশিল্পী  ওস্তাদ মো.সামসুর রহমান (৯১)। যন্ত্রসংগীতে  শিল্পকলা পদক-২০১৯ প্রাপ্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির  সাবেক  এ সংগীতজ্ঞ গত বুধবার  বিকালে রাজধানীর একটি  হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ---- রাজেউন)।


আজ বৃহস্পতিবার রাজধানীর মেরাদিয়া কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। তিনি  তিন ছেলে , এক মেয়ে ও নাতি-নাত্নীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  শরীয়তপুরের পালং থানার বিলাশখান গ্রামে এক সংগীত পরিবারে তার জন্ম।



বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত (বিশেষ গ্রেড) যন্ত্রশিল্পী হিসেবে দেশের প্রখ্যাত সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। চলচ্চিত্রে অসংখ্য গানে তিনি বাজিয়েছেন বাঁশি ও সানাই। বেশকিছু গানে সুরও করেছেন। দেশের সাংস্কৃতিক দলের সদস্য হয়ে বিশ্বের ৩৫টি দেশে সানাই ও বাঁশিতে মোহনীয় সুরের আবেশ ছড়িয়েছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন মহল।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর