ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে: প্রেস সচিব


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১:০৬ পিএম

দেশের গণমাধ্যম বিগত ৯ মাস ধরে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক সেমিনারে তিনি এ দাবি করেন।

শফিকুল আলম বলেন, গণমাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে ছাঁটাই হয়েছে, তবে তা মালিকপক্ষ তাদের নিজস্ব কারণেই করেছে। সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তথ্য মন্ত্রণালয় বা প্রেস সচিব অফিস কখনও স্বাধীন গণমাধ্যমের কাজে বাধা দেয়নি। তিনি বলেন, গণমাধ্যম স্বাধীন মত প্রকাশের জন্য একটি প্রাতিষ্ঠানিক রূপ পাক, সরকার তা চায়।

দেড় শতাধিক অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ক্ষেত্রে ‘মিসটেক হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, এটি সংশোধনের প্রক্রিয়া চলছে। প্রকৃত সাংবাদিকরা শিগগিরই কার্ড পাবেন।

২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার কারও নামে মামলা করেনি। তদন্ত চলছে। যারা জড়িত নন, তাদেরকে হেনস্তা করা হচ্ছে না। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা বাদে সাংবাদিকদের হয়রানি করা হবে না। আশা করা যাচ্ছে, দ্রুত এই অধ্যায়টি শেষ হবে।

প্রতিটি নিউজপেপারের সোস্যাল মিডিয়া গাইড থাকা উচিত জানিয়ে তিনি আরও বলেন, ব্যক্তির মত, মিডিয়ার মত নাএটা বোঝা জরুরি। আর সোস্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করলে সাংবাদিকতার ওপর প্রভাব পড়ে। সরকার চায় গণমাধ্যমকর্মীরা নিরাপদ থাকুক। মিডিয়া ফ্রিডম নিশ্চিত করতে হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর