ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বড় বিপদ থেকে রক্ষা পেল বিমানের ৭১ যাত্রী

উড্ডয়নের পর খুলে পড়ল চাকা


  • আপলোড সময় : শুক্রবার ১৬ মে, ২০২৫ সময় : ৪:২০ পিএম

বিপদ থেকে রক্ষা পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ড্যাশ ৮-৪০০ মডেলের একটি উড়োজাহাজ কক্সবাজারের রানওয়েতে উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। তবে কোনো বিপদ ঘটেনি। শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে বিমানটি।

শিশুসহ মোট ৭১ জন যাত্রী নিয়ে শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ ফ্লাইটটি। উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেছে। তবে শেষ পর্যন্ত ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে বিমানটি।

জানা গেছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটির পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জরুরি বার্তা পাঠান। ওই বার্তায় তিনি জরুরি অবতরণ করতে চান বলে জানিয়ে দেন। এই বার্তা পেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া হয়। রানওয়ের পাশে প্রস্তুত করে রাখা হয় ফায়ার সার্ভিস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর বলেন, কক্সবাজারের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। এটি জানার পরই আমরা জরুরি অবতরণের সিদ্ধান্ত নিই। ইঞ্জিনিয়ারিং টিম রানওয়ের পাশে অবস্থান নেয়। বেলা ২টা ২০ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সব যাত্রী নিরাপদে নেমেছেন। বিমানের যান্ত্রিক ত্রুটিগুলো খতিয়ে দেখা হচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর