ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বনানীতে লরি চাপায় ঘটনাস্থলেই প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর


  • আপলোড সময় : রবিবার ২৫ মে, ২০২৫ সময় : ২:৪৬ পিএম

রাজধানীর বনানীতে একটি সিমেন্ট লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লরির হেলপার রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- আশফাক রহমান ও আসিফ মাহমুদ।


বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেম্পের কাছে পেছন দিক থেকে আসা সিমেন্টের লরি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের নামপরিচয় জানা গেছে। তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে।


এরপর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি টিম। দুজনের মরদেহ প্রাথমিক সুরতহাল ও উদ্ধারের প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক লরির হেল্পার রবিউলকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর