ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সোয়াট ও বিজিবি মোতায়েন


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ১২:৩৫ পিএম

 সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে সোয়াট ও বিজিবির সদস্যদের। মঙ্গলবার (২৭ মে) সকালে এ চিত্র দেখা গেছে।

আরও দেখা যায়, সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেননি। এর আগে সোমবার (২৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে আরও বলা হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হলো।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদনের প্রতিবাদে গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ মঙ্গলবার আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিলেন তারা।

আকাশজমিন/আরজে 


এ সম্পর্কিত আরো খবর