ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বিকেলে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে গভীর নিম্নচাপ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫ সময় : ৪:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে যাচ্ছে। যা আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) সর্বশেষ আপডেটে তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, গত বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপটি সৃষ্টি হয়। যা আজ ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তরপূর্ব দিকে অবস্থান করছিল। যা বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি।

এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে উপকূল অতিক্রম করবে। যার প্রভাবে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইবে বলেও সতর্কতা দিয়েছিল ভারতীয় আবহাওয়া বিভাগ। সাগরে সৃষ্ট নিম্নচাপটির প্রভাব ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সব জায়গায় পরিলক্ষিত হচ্ছে। দেশের প্রতিটি জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। এগুলো ছাড়াও অরুণাচল প্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সাগরে নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এগুলো হলোহাতিয়া, বেতুয়া এবং খেপুপাড়া। একইসাথে সব উপকূলীয় এলাকার আশপাশের এলাকা নদীবন্দরগুলোতেও এখন নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম-পরিচালক মুহম্মদ মোবারক হোসেন ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাগরে নিম্নচাপের প্রভাবে সমুদ্রে নদী বন্দরগুলোতে সতর্কতা সংকেত বহাল রয়েছে। সেজন্য নদী অন্য স্বাভাবিক সময়ের তুলনায় উত্তাল রয়েছে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া বা আয়শাবাগ, এবং ঢাকা থেকে খেপুপাড়া নৌরুটের লঞ্চ নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এক ইঞ্জিন বিশিষ্ট নৌযানের চলাচলের ক্ষেত্রেও নিষেধ করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে আবারও নৌযান চলাচল বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া


আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর