ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

প্রতিবন্ধীদের সহায়তায় জিবিএসএসের প্রকল্প গ্রহণ


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৯:১৩ পিএম

ধানমন্ডির বিলিয়া অডিটরিয়ামে গ্রাম বিকাশ সহায়ক সংস্থা কর্তৃক বাস্তবায়িত এবং কোরিয়ান ডিজ্যাবল পিপল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (কোডি)’ সহায়তায় বৈষম্য হ্রাসে প্রতিবন্ধী ব্যক্তির সক্ষমতা বৃদ্ধি দরিদ্রতা হ্রাস প্রকল্পের পরিচিতি সভা আজ  শনিবার (৩১ মে ) অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন মাসুদা ফারুক রত্না, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের যুগ্ম পরিচালক জনাব এসএম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহাবুবুল মুনির, মহাসচিব, সুইড বাংলাদেশ, , কে এম জসীম উদ্দীন, পরিচালক, এডাব এবং জান্নাতুস সাফা শাহিনুর, প্রেসিডেন্ট দিনাজপুর উইমেন চেম্বার, উপস্থিত ছিলেন জিবিএসএস এর প্রোগ্রাম ডেভেলপমেন্ট এডভাইজর মেহেদী হাসান কিংশুক এবং কোষাধ্যক্ষ এজাবত উল্লাহ। উক্ত উদ্বোধনী সভায় অংশগ্রহণ করেন প্রকল্পের অংশগ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উন্নয়নকর্মী সাংবাদিকগণ।

সভার শুরুতেই সকাল ১১:০০টা স্বাগত বক্তব্যে মাসুদা ফারুক রত্না বলেন, আজকের এই প্রকল্প পরিচিতি অনুষ্ঠানের মধ্য দিয়ে জিবিএসএস প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজের স্বাক্ষর রাখার পথে আর একধাপ এগিয়ে যাচ্ছে। জন্যে উপস্থিত সকলের একান্ত সহযোগিতা কাম্য। প্রকল্পের সহায়তাকারী কোডি জিবিএসএস সম্পর্কে ধারণা প্রদান করে প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন জিবিএসএস এর কোষাধ্যক্ষ এজাবত উল্লাহ। প্রকল্পটি মূলত মে থেকে সেপ্টেম্বর ২০২৫, পাঁচ মাসের মেয়াদে মোহাম্মদপুরের ৩৩ নং ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণের নং ওর্য়াড মানিকনগর এলাকার ২০০ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির সচেতনতা, দক্ষতামূলক প্রশিক্ষণ, স্বাস্থ্যবিধি, এবং প্রকল্পের ৫০ জন প্রতিবন্ধী বা তাদের পরিচর্যযাকারীদের দক্ষতার ভিত্তিতে ব্যবসা পরিচালনার জন্য উপকরণ দিয়ে সহায়তা করবে। সেই সাথে বিশেষ চাহিদা দুইটি গ্রুপ গঠন করে তাদের স্বাবলম্বী হতে সহযোগিতা প্রদান করবে।

প্রকল্প উদ্বোধনী সভায় অংশগ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি প্রতিবন্ধী উন্নয়নকর্মী    সালমা, নিগার সুলতানা, ফেরদৌস, সাংবাদিক রাবেয়া বেবি, কে এম শহীদুল হক প্রতিবন্ধীদের উন্নয়নে গঠনমূলক বক্তব্য রাখেন এবং প্রতিবন্ধী উন্নয়নে জিবিএসএসকে যে কোন সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। স্টেকহোল্ডার, উন্নয়নকর্মী সাংবাদিকগণ তাদের মতামত প্রদান করেন। এবং এই প্রকল্পের মাধ্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য জিবিএসএস কোডির প্রয়াসের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।


মেহেদী হাসান কিংশুক বলেন, প্রতিবন্ধী ব্যক্তির জন্য সরকারি যে বরাদ্দ তা খূবই কম এবং জাতীয় বাজেটে প্রতিবন্ধী উন্নয়নে আরো বরাদ্দ রিাখার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষষণ করেন। সেই সাথে প্রাইভেট কোম্পনীগুলোরও সোস্যাল রিসপনসেবিলিটি হিসেবে প্রতিবন্ধী উন্নয়নে এগিয়ে আসার জন্য পলিসি করার কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে জান্নাতুস সাফা শাহিনুর বলেন, আমি প্রত্যন্ত এলাকার নারী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে কাজ করি, আমি সিপিডিআরআই প্রকল্পের যে কোন সহযোগিতায় সহযোহিতা প্রদানে আশ্বাস প্রদান করেন।  বিশেষ অতিথি এডাব পরিচালক জনাব জসীম উদ্দীন বলেন এটি একটি ব্যতিক্রম প্রকল্প যা প্রতিবন্ধীদের উন্নয়নে অবদান রাখবে। তবে সরকারের বিষয়ে আরো দৃষ্টি দিতে হবে।,জিবিএসএস প্রতিবন্ধী উন্নয়ন প্রকল্পে এডাবের সহযোগি সংস্থার সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি সুইড বাংলাদেশের সহাসচিব জনাব বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন শুধু একটি প্রকল্প নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। সমাজের প্রতিটি মানুষকে সমান অধিকার এবং সুযোগ দিয়ে এগিয়ে নিতে হবে। জিবিএসএস কোডি যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে সুইড বাংলাদেশ সবসময় সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে যাবে। এই প্রকল্প প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে তোলার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হবে।

প্রধান অতিথি জনাব এসএম রফিকুল ইসলাম, যুগ্ম পরিচালক, সমাজসেবা অধিদপ্তর বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে এনজিও উন্নয়ন সহযোগীদের এই ধরণের কার্যক্রম সরকারি উদ্যোগকে সম্পূরক করে তোলে। জিবিএসএস কোডি যৌথভাবে যে প্রকল্প গ্রহণ করেছে, তা একটি সময়োপযোগী পদক্ষেপ। এই প্রকল্পের মাধ্যমে শুধু দক্ষতা উন্নয়ন নয়, বরং আত্মমর্যাদা এবং আত্মনির্ভরশীলতা অর্জনের সুযোগ তৈরি হবে। সমাজসেবা অধিদপ্তর সবসময় এমন উদ্যোগের পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে মাসুদা ফারুক রত্না বলেন, “এই প্রকল্পের মাধ্যমে আমরা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন জীবনমান পরিবর্তনের একটি টেকসই ভিত্তি গড়ে তুলতে চাই। তাদের অন্তর্ভুক্তি ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। জিবিএসএস সবসময় সমাজের প্রান্তিক মানুষের পাশে থেকেছে এবং থাকবে। এই প্রকল্প আমাদের সেই প্রতিশ্রুতিরই একটি বাস্তব উদাহরণ।” বক্তব্য শেষে প্রকল্পের অংশগ্রহণকারী প্রতিবন্ধীদের ফুল দিয়ে বরণ করে সবাই মিলেবৈষম্য হ্রাসে প্রতিবন্ধী ব্যক্তির সক্ষমতা বৃদ্ধি দরিদ্রতা হ্রাসপ্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আকাশজমিন/আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর