ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

চক্ষুবিজ্ঞান হাসপাতাল বন্ধ : রোগীদের অন্যত্র চিকিৎসা নেওয়ার অনুরোধ


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৯:০৯ পিএম

চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের মারামারি ও সংঘর্ষের জের ধরে চার দিন ধরে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অচলাবস্থা বিরাজ করছে। এমন অবস্থায় নিকটস্থ হাসপাতালের চক্ষু বিভাগ থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। শনিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, গত ২৮ মে চিকিৎসকসহ অন্য সেবাদানকারীদের আক্রান্ত হওয়ার পর থেকে হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে চোখের চিকিৎসার জন্য আসা রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবাবঞ্চিত সব রোগীর কাছে গভীর দুঃখ প্রকাশ করেছে।


মন্ত্রণালয় জানায়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বগ্রহণের পর থেকে এই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন। কিন্তু নিরাপত্তাহীনতার কারণে গত ২৯ মে থেকে হাসপাতালের সব সেবা বন্ধ রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অধিকাংশ রোগী নিজ উদ্যোগে হাসপাতাল ত্যাগ করেছেন। বর্তমানে শুধু জুলাই আন্দোলনের আহতরা হাসপাতালে রয়েছেন। যদিও সেবাসংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকলেও, তাদের প্রতি সম্মান জানিয়ে বিশেষ ব্যবস্থায় পথ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে।


আরো বলা হয়েছে, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। রা আহত রোগী, চিকিৎসক ও অন্যান্য সেবাদানকারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করছেন। আলোচনার ইতিবাচক ফলাফলের অপেক্ষায় থাকা অবস্থায় চিকিৎসাসেবা পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই সময়ে রোগীদের নিকটস্থ হাসপাতালের চক্ষু বিভাগ থেকে চিকিৎসা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর