ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কোরবানি দিতে গিয়ে আহত ১১০


  • আপলোড সময় : শনিবার ০৭ জুন, ২০২৫ সময় : ১০:১০ পিএম

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় কোরবানির পশু জবাই মাংস কাটাকাটি করতে গিয়ে অসাবধানতাবশত ১১০ জন ব্যক্তি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই মৌসুমি কসাই।

শনিবার ( জুন) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, সকাল থেকে এখন পর্যন্ত রাজধানী আশপাশের এলাকা থেকে ১১০ জনের বেশি আহত এসেছেন। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি দেওয়া হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রতিবছর ঈদুল আজহার দিন অসাবধানতাবশত এমন আহত হওয়ার ঘটনা ঘটে।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের অধিকাংশই মৌসুমি কসাই। আবার নিজেদের গরু কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন এমন লোকজনও আছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর