ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রাজা চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৮:৫৭ পিএম

লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) ব্রিটেনের রাজার সঙ্গে একান্ত সাক্ষাতের জন্য পৌঁছালে তিনি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। পরে প্রায় আধা ঘণ্টা তারা বৈঠক করেন।

 

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে প্রেস সচিব বলেন, সংস্কারের উদ্যোগ নিয়ে রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

 

৩০ মিনিটের বৈঠকটি সৌহার্দপূর্ণ বৈঠক হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক এটি। কিংস চার্লস ড. ইউনূসের পুরো কাজ সম্পর্কে জানেন। প্রধান উপদেষ্টার কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আজ যে অ্যাওয়ার্ড পাবেন, সেটি পুরো বাংলাদেশের জন্য সম্মানের।


মাইক্রোক্রেডিট পুরো বিশ্বের দারিদ্র্য দূর করতে কাজ করেছে, এসব অবদানকে স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ড।’ পাচার হওয়া অর্থ ফেরাতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরাও ফলপ্রসূ ধারাবাহিক বৈঠক করছেন বলে জানান প্রেস সচিব।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর