ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

দশমিনায় ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৫:৫২ পিএম

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।

স্কাউন্টিং করবো, মেধা ভিত্তিক বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী-২৫ এর উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় দশমিনা উপজেলার ১৫ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪দিন ব্যাপী এ কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ স্কাউটস দশমিনা উপজেলা শাখার আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) এবং বাংলাদেশ স্কাউটস এর উপজেলার সহ-সভাপতি মু.নেছার উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.ইরতিজা হাসান।

 

বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক বরিশাল অঞ্চল মো. ইকবাল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মো.হিটলাজ্জামান, দশমিনা পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক রুবাইয়াত মোর্শেদ মিশুক, ১৫ নম্বর উত্তর দশমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক দোলেনা আক্তার সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগন প্রমূখ।

 

৪র্থ উপজেলা ক্যাম্পুরীতে উপজেলার ২৮টি প্রাথমিক ও ২ টি মাদ্রসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহনে ৩০জন কাব লিডার ও ১৫ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩০টি শ্রেনী কক্ষে ২৪ জুন পর্যন্ত কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর