ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

চোরকে গাছে বেধে মাথা নেড়া করে পেইন্টিং

মোবাইল ফোন চুরির অভিযোগ


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৬:০০ পিএম

ভৈরব সংবাদদাতা:

মোবাইল ফোন চুরি করায় এক অভিযুক্ত চোরকে নিজ বাড়িতে গাছের সঙ্গে বেধে রেখে তিনদিন ধরে নির্যাতন ও মাথা নেড়া করে শরীর ও মাথায় পেইন্টিং রং ঢেলে আকৃতি বদল করেন ইউপি মেম্বার জামাল মিয়া সহ এলাকার কিছু অতিউৎসাহী যুবক।

মেম্বার জামাল মিয়া শ্রীনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। এঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে। এঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

 

এমন অভিযোগের খবর পেয়ে আজ ২১জুন, শনিবার দুপুর ১২টার দিকে ভৈরব থানা পুলিশের এসআই শাহাদাৎ হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত চোরের নাম ইমন মিয়া (২২)। সে ভৈরব পৌর এলাকার কালিপুর রামশংকরপুরের রউফ মিয়ার পুত্র।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিনদিন আগে (বুধবার) মোবাইল চুরির অপরাধে এলাকাবাসী ইমনকে আটক করে জামাল মেম্বারের কাছে নিয়ে আসে। গত দিনদিন ধরে জামাল মেম্বার তার বাড়িতে একটি গাছের সঙ্গে বেধে রেখে এলাকার যুবকদের দিয়ে চোরের অর্ধেক মাথা কামিয়ে আকৃতি বদল করে শরীর ও মাথায় লাল কালারের পেইন্টিং রং ঢেলে শাস্তি দেন। এঘটনা দেখতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন শতশত উৎসুক মানুষজন। চোরকে নেড়া করে তিনদিন ধরে গাছের সঙ্গে বেধে রাখা হয়েছে এমন খবর পেয়ে ভৈরব থানা পুলিশ শনিবার দুপুরে গিয়ে অভিযুক্ত চোরকে মেম্বার জামাল মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।


এবিষয় জানতে মেম্বার জামাল মিয়াকে তাঁর ব্যবহৃত মোবাইল নাম্বারে কল করলে সিমটি বন্ধ পাওয়া যায়। তবে, ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা যায় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরও গাছে বাধা অবস্থায় ছিলো অভিযুক্ত চোর। এসময় মেম্বার জামাল মিয়া জানান তার ঘর এবং তার ভাইয়ের ঘর থেকে দুটি মোবাইল চুরি করায় এলাকাবাসী চোরকে আটক করে তার কাছে নিয়ে আসে। তিনদিন ধরে মেম্বারের জিম্মায় ছিলো বলে স্বীকার করেছেন তিনি।

 অভিযুক্ত চোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেন থানার সেকেন্ড অফিসার এসআই এহসানুল কবির। তিনি জানান, খবর পেয়ে আজ শনিবার দুপুরে চোর ইমনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ইমন একজন চিহ্নিত চোর। কিছু আগেও ইমনকে গ্রেফতার করে চালান করা হয়। চুরির অপবাদে আটককৃত ইমনের মাথার চুল কামিয়ে রং দিয়ে আকৃতি বদল করা ব্যক্তি মেম্বার জামাল মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা তা নিশ্চিত ভাবে বলতে পারছেনা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর