দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি
নিখোঁজের তিনদিন পরে পটুয়াখালীর দশমিনায় মোঃ নুহাত বেপারী (১৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করছে দশমিনার হাজীর হাট নৌ-পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর তীরবর্তী কাটাখালি নামকস্থান থেকে এ মৃতদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। নিহত নুহাত ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরের ২টার দিকে কিছু স্থানীয় জেলেরা তেঁতুলিয়া নদীতে মস্য শিকারের উদ্দেশ্যে রওনা দেন তারা। নদীর তীরে একটি মৃতদেহ দেখতে পেয়ে দশমিনার হাজির হাট নৌ- পুলিশকে মুঠোফোনে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নৌ-পুলিশ মৃতদেহ উদ্ধার করেন।
নিহত নুহাত এর ভাই বাহাদুর জানান, বৃহস্পতিবার বিকালে নদীতে ট্রলার নিয়ে মাছ শিকারে উদ্দেশ্যে একসাথে চারজন নদীতে গিয়ে জাল ফেলে অপেক্ষা করি। কিছুক্ষণ পরে পায়রা বন্দর থেকে ঢাকা গামী জামাল -৮ লঞ্চটি আমাদের আসতে থাকে। আমরা তাদের সংকেত দিলে সংকেত না মেনে ট্রলারে ধাক্কা দেয়। এসময় ট্রলারে থাকা চারজন মানুষ ও ট্রালার ডুবে যায়। পরে আমি বাহাদুর সুস্থ্য অবস্থায় কিনারে যেতে পারলেও নিখোঁজ থাকে অন্য তিন জন। নিখোজের কিছুক্ষণ পরে অন্য ট্রলার নিয়ে খোঁজাখুজির একপর্যায়ে দুইজনকে গুরুস্বর অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ থােকে আমার ভাই নুহাত। আমরা এর বিচার দাবী করি।
এবিষয়ে দশমিনার হাজির হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস জানান,গত বৃহস্পতিবার আমাদের কাছে সংবাদ আসে বাউফল উপজেলার বগীর ওই পারে জামাল ৮ লঞ্চের সাথে একটি জেলের নৌকা ধাক্কা খেয়ে ডুবে যায় এ সময় ওই ট্রলারটিতে চারজন জেলে রয়েছে তিনজন উঠতে পারে একজন নিখোঁজ হয়ে পড়ে যায়। শনিবার দুপুরে আমি ফোন পাই কাটাখালির নদীর তীরে একটি যুবকের লাশ পাওয়া গেছে। পরে আমরা ঘটনা স্থলে এসে লাশের প্রাথমিক সুরাতল রিপোর্টের মাধ্যমে আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করি।পরে কালাইয়া নৌ পুলিশের মাধ্যমে যাদের লাশ নিখোঁজ হয়েছে তাদেরকে সংবাদ দেই।এখন তারা লাশ সনাক্ত করছে। ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আকাশজমিন/আরআর