ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নান্দাইলে আওয়ামীলীগ,ছাত্রলীগ ও যুবলীগের ৮৮ জনের বিরুদ্ধে মামলা


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৮:৪৫ পিএম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেন রূপাসহ ৩৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নান্দাইল মডেল থানা পুলিশের এসআই মো. আবদুল হামিদ মিয়া মামলার বাদী হয়ে গত বুধবার (১৮ জুন)নান্দাইল মডেল থানায় মামলাটি রুজু করেন।

 মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও তিনজন ইউপি চেয়ারম্যানের নাম রয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত সাত নেতাকর্মী সমর্থককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিবরণে জানা যায়,গত ১৭ জুন রাতে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া ডিএস দাখিল মাদরাসায় আওয়ামী লীগ, যুবলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী সমর্থকরা জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেন। খবর পেয়ে পুলিশ  অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে।বাকি অভিযুক্তরা পালিয়ে যান।

 

মামলায় আসামি তিন ইউপি চেয়ারম্যান হলেন উপজেলার আচারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, শেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া, জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর