ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কটিয়াদীতে বসতবাড়িতে আগুন


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৮:৪৭ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া  ইউনিয়নের পিপুলিয়া- বাইদপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার  (২১ জানুয়ারি) দুপুরে  ওই এলাকার   মৃত মঈজুদ্দিনের ছেলে অটো চালক আল আমিন মিয়ার   বসতবাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও কটিয়াদী  ফায়ার সার্ভিস কে  খবর দেয়।

 

বসতবাড়ির মালিক অটোচালক আলামিন মিয়া জানান, দুপুর দেড়টার দিকে আমার বসতবাড়িতে বৈদ্যুতিক তার থেকে হঠাৎ করে আগুন লেগে যায়। সাথে সাথে সমস্ত ঘরে আগুন লেগে সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

খবর পেয়ে কটিয়াদী  ফায়ার সার্ভিসের একটি  ইউনিট কর্মীরা  দুপুর সাড়ে তিনটায়  ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওই বসত বাড়ির দুটি কক্ষ, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

কটিয়াদী  ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজেদুল ইসলাম  জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নেভায়। ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর