ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ৬৮ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক সৌদিতে মাঝআকাশে উড়িয়ে দেওয়া হলো হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা জাপান সফরের তৃতীয় দিনে একাধিক স্বাস্থ্যকেন্দ্র ও জাদুঘর ঘুরে দেখলেন জুবাইদা রহমান

নড়াইলে ইয়াবাসহ সাংবাদিক আটক


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৬:১২ পিএম

নড়াইল প্রতিনিধি 

 

নড়াইলের নড়াগাতীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  সাংবাদিক  মো. হাসিবুর শেখ (৩০) ও মো. ইলিয়াস ভূঁইয়া (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত সাংবাদিক হাসিবুর শেখ নড়াগাতী থানার পহড়ডাঙ্গা গ্রামের মৃত সায়েম উদ্দিন শেখের ছেলে ও ইলিয়াস ভূঁইয়া একই থানার চাপাইল গ্রামের মৃত সোহরাব হোসেন ভূঁইয়ার ছেলে।

 

শনিবার (২১ জুন) রাতে নড়াগাতী থনার পহড়ডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রামের ইলিয়াস ভূঁইয়ার বসত ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল ২১ জুন দুপুরে  নড়াইল জেলা পরিষদের হল রুমে সাংবাদিক ইউনিটির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো: আশরাফ আলী সাথে ছবি  তুলে ফেসবুকে  ছাড়েন তিনি। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের তত্ত¡াবধানে এসআই এফ এম তারেক ও এএসআই মো. মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নড়াগাতী থনার পহড়ডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রামের ইলিয়াস ভূঁইয়ার বসত ঘর থেকে হাসিবুর শেখ ও ইলিয়াস ভূঁইয়াকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন ,‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর