ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

গফরগাঁওয়ে নিখোঁজের ৫ দিন পর মিলল শিশু আলিফের লাশ


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৬:৫৫ পিএম

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় নিখোঁজের ৫ দিন পর আলিফ খান (৬) নামে এক শিশু লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল ৫টার দিকে পাগলা থানা পুলিশ স্থানীয় ওয়াসিমের মৎস্য খামার থেকে শিশু আলিফের লাশ উদ্ধার করে। একটি তালগাছের গোড়ার অংশে শিশু আলিফের গায়ে থাকা লাল জামার কিছুটা অংশ দেখতে পেয়ে আশপাশের মানুষদের জানান স্থানীয় এক নারী।

এর আগে ১৮ জুন বাড়ির পাশের আবুল হাসেম খান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুপুর সোয়া ১টার দিকে নিখোঁজ হয় শিশু আলিফ। শিশু আলিফ গফরগাঁওয়ের পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের স্বপ্লছাপিলা গ্রামের মো. কানন খান ও পাপড়ি আক্তার দম্পতির একমাত্র ছেলে।

একমাত্র শিশু সন্তান আলিফের লাশ উদ্ধার হওয়ায় বাবা কানন খান ও মা পাপড়ি আক্তার দিশেহারা হয়ে পড়েন। সন্তানের লাশ দেখে বার বার জ্ঞাণ হারাচ্ছেন মা। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম শিশু আলিফের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোটের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর