ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

একদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬!


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৭:৪৫ পিএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গেল তিন বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু এটি। সবশেষ ২০২২ সালের ১৮ অক্টোবর করোনায় ছয়জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের। বাকি দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগের, অপরজন রাজশাহী বিভাগের।

 

এদিকে, ৬২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ৩৬ জনসহ এ বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি করোনা আক্রান্ত হয়েছে ৪৩৩ জন। সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। সেইসঙ্গে করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৫ জনের। আর এ বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি মৃত্যু হয়েছে ১৬ জনের।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে চারজনই পুরুষ এবং একজন নারী। এ বছর ভাইরাসটিতে সবমিলিয়ে এখন পর্যন্ত ৭ পুরুষ এবং ৯ জন নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও গত একদিনে করোনায় মৃতদের মধ্যে চারজনের বয়সই ৪০ এর বেশি ছিল বলে অধিদপ্তর জানিয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ। এর আগে শনিবার (২১ জুন) ২১১ জনের নমুনা পরীক্ষা করে চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয় বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর