ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

রূপগঞ্জে বৃক্ষরোপণ উদ্বোধন


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৬:২৪ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ ( ২৪ জুন ) মঙ্গলবার গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের কর্মসূচির আওতায় সবুজ রূপগঞ্জ, পরিচ্ছন্ন রূপগঞ্জ এর অংশ হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। কাঞ্চনের ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের প্রধান উপদেষ্টা সানাউল্যাহ মান্নান সানি।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি একেএম আমিরুল ইসলাম ইমন, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর আমজাদ হোসেন, ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক আলহাজ¦ নজরুল ইসলাম, বিএনপি নেতা মুকুল মিয়া, মহিলা দলের স্থানীয় সভাপতি আসমা আলম, যুবদল নেতা আতিকুর রহমান, নূর সালাম, আবু সায়েম, রাজিব আহম্মেদ প্রমুখ।

 

সভায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা প্রাশাসন কাজ করছে। সকল সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। নতুন প্রজন্ম, প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সচেতন নাগরিকসহ সকলকে ঐক্যবদ্ধভাবে গাছের চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে। তবেই  গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের কর্মসূচির সার্থক হবে। পরে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর মধ্যে ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।   

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর