ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ৬৮ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক সৌদিতে মাঝআকাশে উড়িয়ে দেওয়া হলো হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা জাপান সফরের তৃতীয় দিনে একাধিক স্বাস্থ্যকেন্দ্র ও জাদুঘর ঘুরে দেখলেন জুবাইদা রহমান

নড়াইলে সাপের দংশনে গ্রাম পুলিশের মৃত্যু


নড়াইল জেলা হাসপাতাল

  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৬:৫৩ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ফনিভূষণ দাস (৫০) সাপের দংশনে মারা গেছেন। বাড়ির পাশে চিত্রা নদীর শাখায় মাছ ধরতে গিয়ে মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, ফনিভূষণ নদীতে মাছ ধরতে গেলে তাকে সাপে কামড় দেয়। এরপর নড়াইল জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফনিভূষণের মৃত্যুতে তার পরিবারসহ গ্রাম পুলিশদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

 

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, গ্রাম পুলিশ ফনিভূষণ দাস সাপের কামড়ে মারা গেছেন। বিষয়টি অবগত হয়েছি।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর