ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাটগ্রাম সীমান্ত দিয়ে আরও ৭ জনকে ঠেলে পাঠাল বিএসএফ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৬:৫৫ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা পাটগ্রাম সীমান্ত দিয়ে আরও ০৭জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আজ মঙ্গলবার ভোরে ৫ টা উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের হেফাজতে নিয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। ফেরত পাঠানো ব্যক্তিরা বাংলাদেশি বলে জানা গেছে। তাদের সবার বাড়ি খুলনার দৌলতপুর উপজেলার খালিশপুর গ্রামে।

 

বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৮২ নম্বরের ২ নম্বর উপপিলারের বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্ত দিয়ে বিএসএফ সাতজনকে ঠেলে পাঠায়। তারা ভারতের কোচবিহার রাজ্যে ছিল। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে দুজন, পুরুষ, দুজন নারী ও তিনটি শিশু রয়েছে। খবর পেয়ে বিজিবির নবীনগর ক্যাম্পের সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় তাদের খারিজা জোংড়ার একটি বিদ্যালয়ের বারান্দায় রাখেন। দুপুরে তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান  বলেন, ভারত থেকে ঠেলে পাঠানো সাতজনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নাগরিকত্ব যাচাই করে সত্যতা নিশ্চিত হলে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর