ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাটোরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৫:০৯ পিএম

নাটোর প্রতিনিধি 


নাটোরে বাসচাপায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহতের ঘটনায় বাসচালক মামুনুর রশিদকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। আজ বুধবার (২৫ জুন) দুপুরে গ্রেফতারকৃত মামুনুর রশিদকে আদালতে পাঠানো হয়।


এর আগে, মঙ্গলবার (২৪ জুন) রাত আটটার দিকে রাজশাহীর চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুনুর রশিদ রাজশাহীর পুঠিয়া থানার ভাংড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।


ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, গত ২০ জুন বিকেল সাড়ে চারটার দিকে রাব্বী পরিবহনের যাত্রীবাহী বাস নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ মোট চারজন নিহত হন।


ঘটনায় সিএনজি চালক বাবুর স্ত্রী বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা দায়ের করেন। পরে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসচালক মামুনুর রশিদকে গ্রেফতার করে। পরে আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর