ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিভিন্ন আয়োজনে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৫:২৫ পিএম

পটুয়াখালী প্রতিনিধি :

প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার একই সময় ’ এই স্লোগান কে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরর আয়োজনে সকাল সা‌ড়ে ১০ টায় সার্কিট হাউস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এরপর সকাল সাড়ে ১০ টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এর প্রতিনিধি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জেলা পুলিশ হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ মোঃ জিয়াউর রহমান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মহসিন উদ্দীন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,জেলা পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান, ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন এর সভাপতি আহম্মেদ কাওসার ইবু, তারুণ্যে আউলিয়াপুর সংগঠন এর সভাপতি এস.এম.সোহান, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এর সদস্য সহ অন্যান্যরা। উক্ত সভায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর