ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শেরপুরের নকলায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৫:৩৯ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে শেরপুরের সদর উপজেলাসহ সবকয়টি উপজেলার স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকালে জেলার ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন।


ব্যানার সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।


মঙ্গলবার সকালে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, নকলা উপজেলা শাখার আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচির ব্যানার ঝুলিয়ে ও গায়ে মনি পতাকা জড়িয়ে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা সারিবদ্ধ ভাবে বসে আছেন; আর নারীদের পাশে বসা ও দাঁড়িয়ে আছে তাদের শিশু সন্তানরা।


তাদের দাবি গুলোর মধ্যে, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক বা সমমান স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুন:নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক বা সমমানের স্বীকৃতি প্রদান করাসহ নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন, সময় মতো চাকরি স্থায়ীকরণ, ঝুঁকিভাতা প্রদান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা উল্লেখযোগ্য।


কর্মসূচি চলাকালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো কার্যকরের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামীতে ‘শাটডাউন’সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনকারীরা। এসময় উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগন উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর