ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সরিষাবাড়ীতে রাতেও জাতীয় পতাকা উড়ছে সরকারি ভূমি অফিসে : দেখার কেউ নেই


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৬:১৬ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ভুমি অফিস ভবনে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। পোগলদিঘা ইউনিয়ন ভুমি অফিস কার্যালয়ের ভবনে সোমবার (২৩ জুন) রাত ১০ টা ২২ মিনিটেও জাতীয় পতাকা উড়তে দেখা যায়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।  জাতীয় পতাকার অবমাননার এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।

 

স্থানীয় সুত্রে জানা যায়, দেশে সরকারি পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করার নিয়ম থাকলেও সোমবার রাত ১০ টার পর উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উড়তে দেখে স্থানীয়রা৷ রাতের আঁধারে জাতীয় পতাকা উড়লেও এ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পতাকা নামানোর কোনো ব্যবস্থা নেয়নি। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এক কর্মকর্তাকে জানানো হয়।

 

এ ঘটনায় স্থানীয় শিপু মারুফ, রাশেদুল ইসলাম, রনি আহমেদ, তামজিদ মিয়া বলেন, দূর্ণীতির আখড়া এসব ভূমি অফিস। একটা খারিজ করতে গেলে ৭/৮ হাজার টাকা নেয়। টাকা ছাড়া এরা কিছুই বুঝে না।  শুধু কামাইয়ের ধান্দায় থাকে এরা। রাতের বেলা একটি সরকারী অফিসে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখেছি। এটি সত্যিই দুঃখজনক বিষয়। এটি জাতীয় পতাকার অবমাননা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। জাতীয় পতাকার সম্মান অক্ষুণ্ন রাখতে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল।

 

 এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন ভূমি কর্মকর্তা রতন কুমার দে বলেন, বিষয়টি আমি জানতাম না। পরে বিষয়টি ইউএনও অফিস থেকে রাতে আমাকে জানানো হয়। আর আমি সেদিন আগেই বের হয়ে গিয়েছিলাম। ভুলবশত হয়তো কর্মচারীর পতাকা নামাতে খেয়াল ছিল না।

 

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল বলেন, ভুলের কারনে এমনটা হয়ে গেছে। পরে বিষয়টি জানার পর রাতেই নামানো হয়েছে। আশা করি এমন ঘটনার আর কখনোই পুনরাবৃত্তি ঘটবে না।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর