ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৬:১৯ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

"প্লাষ্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়"—এ স্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলায় পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের আয়োজনে কলেজ হলরুমে আলোচনা সভা ও কলেজ আঙ্গিনা পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে কলেজের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস ছামাদ।


কলেজের ইংরেজি প্রভাষক রাশিদুল হাসান মিতুন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, প্রভাষক আবু তালেব রায়হান, মুশফিক আরা আলম, মো: কামরুল হাসান, আব্দুর রহমান, শাহনাজ পারভীন, শায়লা আক্তার মিশু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক এখন বৈশ্বিক বিপর্যয়ের অন্যতম কারণ। এই দূষণ রোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। এছাড়া বাড়ীর আঙ্গিনায় ও খালি জায়গায় পরিবেশ রক্ষার্থে বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে হবে। প্লাস্টিক পণ্য ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করতে হবে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর