ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

উত্তরায় দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, নিহত ৩


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ১২:২১ পিএম

রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ট্রাকচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অমিত (২৩), নাঈমুল হক (৩২), জাবেদ আলম খান (৫৫)। এদের মধ্যে অমিত আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী আর নাঈমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর একটি ট্রাক উঠে গেলে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়। তিনি জানান, নিহতদের বিস্তারিত নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওসি আরও বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি পাথরভর্তি ট্রাক এই দুর্ঘটনা ঘটিয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর