ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৫:২৬ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামী গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড অম্বরপুর গ্রামের মো. আব্দুল  মাজেদ মিয়ার ছেলে মো. রাকিব হোসেন (২৮)। তিনি গোয়ালন্দ ছোট ভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগষ্ট-২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা এবং গুলী করার অপরাধে বৈষম্য বিরোধী শিক্ষার্থী শরিফুল ইসলামের করা মামলায় তাকে ২৮ মে শনিবার বিকেল সাড়ে ৩ ঘটিকার সময় গোয়ালন্দ ঘাট থানাধীন অম্বলপুর থেকে তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, এ মামলায় আওয়ামীলীগের ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০০/৪০০ জনকে আসামী করা হয়

 

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর