ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ৬৮ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক সৌদিতে মাঝআকাশে উড়িয়ে দেওয়া হলো হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা জাপান সফরের তৃতীয় দিনে একাধিক স্বাস্থ্যকেন্দ্র ও জাদুঘর ঘুরে দেখলেন জুবাইদা রহমান

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি


  • আপলোড সময় : সোমবার ৩০ জুন, ২০২৫ সময় : ৩:৫১ পিএম

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে সোমবার ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বাংলাদেশ কৃষক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারেক কবিরাজ এবং পরিচালনা করেন আদিবাসী সমিতির সাধারণ সম্পাদক স্বপন এক্কা। দিনব্যাপী এই আয়োজনে ছিলো সাঁওতাল নৃত্য পরিবেশনা, আলোচনা সভা, এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। দিনাজপুর নিমনগর বালুবাড়ি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


আলোচনা সভায় বক্তারা সাঁওতাল কৃষক বিদ্রোহের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে আদিবাসী ও কৃষকদের অধিকারের গুরুত্ব তুলে ধরেন। বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কমরেড বদরুল আলম, সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন এবং দিনাজপুরের কৃষক নেতারা। রাজশাহী জেলার সভাপতি হাসিনুর রহমান, দিনাজপুর জেলর কৃষক নেতা মো. রশিদুল ইসলাম জুয়েল, দিনাজপুর জেলার কিষাণী নেত্রী সাবিহা খাতুন, রওশন আরা বেগম, শুকলা কুন্ডু, বিপাসা রানী, দিনাজপুর জেলার আদিবাসী নেতা রুনু মিনজি, রবিন হেমরম, পার্বতী মূর্মূ, মন্টু মূর্মূ প্রমুখ।

বক্তারা বিদ্রোহের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আদিবাসী ও কৃষকদের অধিকার রক্ষায় ১০ দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সংবিধানে আদিবাসী স্বীকৃতি, প্রথাগত জমির মালিকানা নিশ্চিতকরণ, মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা, এবং স্বাধীন জাতীয় আদিবাসী ভূমি কমিশন গঠন।


সভায় বক্তারা বলেন, সাঁওতাল কৃষক বিদ্রোহের ইতিহাস শুধু অতীত নয়, এটি আজও প্রাসঙ্গিক। শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, সাঁওতাল বিদ্রোহ দিবসের এ আয়োজন নতুন প্রজন্মকে সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ করবে।

সাঁওতাল কৃষক বিদ্রোহ বা সাঁওতাল হুল ১৮৫৫ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও জমিদার মহাজনের বিরুদ্ধে সাঁওতাল জনগোষ্ঠীর সশস্ত্র আন্দোলন। চার ভাই সিধু, কানু, চাঁদ ও ভৈরবের নেতৃত্বে সংঘটিত এই আন্দোলন ব্রিটিশ ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। যুদ্ধে সাঁওতালদের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা আজও বাংলাদেশের কৃষক ও আদিবাসী আন্দোলনের জন্য প্রেরণার উৎস।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর