ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ আটক দুই


  • আপলোড সময় : সোমবার ৩০ জুন, ২০২৫ সময় : ৪:০৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি আটক, মাদক ক্রয় বিক্রয়ের কা‌জে ‌ব‌্যবহৃত ট্রাকটি জব্দ ক‌রে‌ছে ডিবি পুলিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ ডিবি পুলিশের (ওসি) একরামুল হোসাইন।

রবিবার গভীর রাতে সিরাজগঞ্জ থানাধীন কড্ডার মোড়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে সিরাজগঞ্জ থানাধীন ১০নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর কড্ডার মোড়স্থ মিয়াবাড়ী মার্কেটের সামনে দুইজন ব্যক্তি ট্রাকসহ অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে একই তারিখ রাতে উক্ত ঘটনাস্থলে উপস্থিত হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মাদক কারবারি ১। মোঃ আকলু মিয়া সুমন (২১), পিতা-মৃত ফাইজুদ্দিন, সাং-শিমুলতলা বালুগ্রাম, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাগঞ্জ ও ২। মোঃ শিহাব আলী (১৯), পিতা- মৃত নাইমুল হক, সাং-গুপ্তমানিক ঘন্টলা, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাগঞ্জদ্বয়কে আটক করেন। আটককৃত ব্যক্তিদের হলুদ ও নীল রংয়ের বহনকৃত ট্রাকটি তল্লাশী চালিয়ে গাড়ীর চালক মাদক কারবারি মোঃ আকলু মিয়া সুমন (২১) এর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ট্রাকের পিছনের বডি হতে দুইটি পাটের বস্তায় রক্ষিত নীল পলিথিনে মোড়ানো স্কচটেপ দ্বারা পেচানো প্রতি বস্তায় ৫ প্যাকেট করে ৫×২=১০ প্যাকেট, যার প্রতি প্যাকেটে ২ কেজি করে মোট ১০×২=২০ (বিশ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের (ওসি) একরামুল হোসাই জানান, প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছে। এসংক্রান্তে সিরাজগঞ্জ সদর থানায় একটি মাদকদ্রব্য আইনের মামলা রুজু হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর