ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল


  • আপলোড সময় : সোমবার ৩০ জুন, ২০২৫ সময় : ৪:০৯ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরে স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মন্ডল(৩২) নামের একজন এক চা দোকানি। রবিবার(২৯ জুন) দুপুর ১টার দিকে নলডাঙ্গা  উপজেলার মাধনগর এলাকার প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,শাকিল মন্ডল উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে ও মাধনগর বাজারের একজন চা দোকানি। শাকিল মন্ডল ভালবেসে একই এলাকার আঙ্গুরী নামের এক তরুণীকে বিয়ে করেন। তার ১৪ বছরের সংসারে অশান্তির কারনে চলতি মাসের ১ তারিখে আঙ্গুরি তাকে তালাক দেন।


স্থানীয় এলাকাবাসী,মান্নান সরদার,সোহাব মন্ডল,ইউনুচ প্রামানিক,মুক্তা হোসেন বলেন,এ ধরনের আচরণ এলাকায় বিরল,আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শাকিলের মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন। বউ,শাশুরির নির্যাতনের কারনে সে আজ একমণ দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছে।

শাকিল মন্ডল জানান,আমি আঙ্গুরিকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দিবে। কিন্তু হঠাৎ করেই সে ডিভোর্স আমাকে ডিভোর্স দিয়েছে।জনগনের উদেশ্যে শাকিল মন্ডল বলেন, আপনারা বিয়ে করার আগে,পাত্রীর মায়ের সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিয়ে করবেন। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর