ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

জেলেদের জালে মিলল নারী শিক্ষার্থীর লাশ, নিখোঁজ দুই

গফরগাঁওয়ের পাগলায় নৌকা ডুবি


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ জুলাই, ২০২৫ সময় : ৬:০০ পিএম

ময়মনসিংহ ব্যুরোঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় অর্ধবার্ষিক পরীক্ষা দিতে আসার পথে ৬ শিক্ষার্থীসহ ৯ জন যাত্রী নিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ঘটনা ঘটে। পরে স্থানীয়র জেলেরা জাল ফেলে ৯ম শ্রেণিতে পড়য়া এক নারী শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। নৌকা ডুবির ঘটনায় আরও দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে টাঙ্গাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের তিন শিক্ষার্থীসহ ৯ জন খেয়া পারাপারের নৌকায় করে ব্রহ্মপুত্র পাড়ি দেয়ায় সময় গফরগাঁওয়ের পাগলা থানার বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্রের পাড়ের কাছাকাছি এসে ডুবে যায়। এ সময় প্রবল ¯্রােত ও ঢেউয়ের কারনে গফরগাঁওয়ের পাগলা থানা এলাকার দত্তেরবাজার ইউনিয়নের বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তার, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবিদ ও জুনায়েদ পানিতে ডুবে যায়।


পরে স্থানীয় জেলেরা জাল ফেলে বেশ কিছু সময় চেষ্টা করে শাপলা পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাইন উদ্দিনের মেয়ে শাপলার লাশ উদ্ধার করে। একই এলাকার  হাবিবের শিশু সন্তান আবিদ ও মমতাজ উদ্দিনের শিশু সন্তান জুনায়েদ এখনো নিখোঁজ রয়েছে। এ রির্পোট লিখা পর্যন্ত বিকেলে সোয়া ৫টা পর্যন্ত তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

বিরই নদীরপাড় দাখিল মাদ্রাসার সুপার মোখলেছুর রহমান বলেন, পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের অনেক শিক্ষার্থী গফরগাঁওয়ের পাগলা থানার দত্তের বাজার ও টাঙ্গাব ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। ফলে প্রতিদিনেই তাদের নৌকায় করে ব্রহ্মপুত্র পাড়ি দিতে হয়। নিহত শিক্ষার্থী শাপলা ও নিখোঁজ আবিদ ও জুনায়েদ আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাঁরা তিনজনেই মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষা দিতে আসতেছিল। কিন্তু পথে নৌকা ডুবির ঘনটাটি খুবই দুঃখজনক। যা কোনভাবেই মেনে নিতে পারছি না।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, এ ঘটনায় একজনের লাশ এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি দুই শিশুকে উদ্ধারে ফায়ার সাভিসের ডুবুরি দল করাজ করছে। পুলিশ তাদের সহযোগিতা করছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর