ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফেসবুকে প্রেম, বিয়ের প্রলোভন দে‌খি‌য়ে কলেজছাত্রী‌কে ধর্ষণ


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ জুলাই, ২০২৫ সময় : ৬:০২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রী (২২) কে  ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় গত শুক্রবার ২৭ জুন রাতে সিরাজগঞ্জের তাড়াশ থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। অভিযুক্ত যুবকের নাম আরিফ হোসেন (২০)। তিনি তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের আনিছ আলীর ছেলে।

তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, আরিফ হোসেনের সঙ্গে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়।  পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। গত ২১ জুন আরিফ হোসেন প্রলোভন দেখিয়ে সিরাজগঞ্জ -বোনপাড়া মহাসড়কে ৯ নাম্বার ব্রিজের দক্ষিণ পাশে চরহামকুড়িয়া সাকিনস্থ জনৈক মনোয়ারা বেগম (৫৯) (বড়ির বাড়ি নামে পরিচিত) ওই শিক্ষার্থীকে নিয়ে দুই ঘন্টার জন্য বাড়িটি  ভাড়া নেন। সেখানে ওই শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপন করেন। এক পর্যায়ে গত শনিবার (২১ জুন) বিয়ের করার কথা বললে আরিফ হোসেন ওই শিক্ষার্থীকে বিয়ে করতে অস্বীকার করেন। এতে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী গতকাল শুক্রবার (২৭ জুন) রাতে আরিফ হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আরিফ হোসেন পলাতক রয়েছেন।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, বাদীর লিখিত অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে নেয়া হয়েছে। মামলায়  আরিফ হোসেনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পদক্ষেপ নেয়া হচ্ছে। এ ছাড়া নির্যাতনের শিকার ছাত্রীর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আকাশজমিন/আরআর


ফেসবুকে প্রেম,    কলেজছাত্রী‌কে ধর্ষণ


এ সম্পর্কিত আরো খবর