ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

জুলাই শহীদদের তালিকায় আরো ১০ শহীদের নাম


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ জুলাই, ২০২৫ সময় : ৯:১০ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানে তালিকায় আরো ১০ শহীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। হালনাগাদ তালিকাটি সোমবার (৩০ জুন) গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সরকারি গেজেট অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা দাঁড়াল ৮৪৪।

প্রকাশিত গেজেটে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫এর সংশ্লিষ্ট ধারা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিধি অনুযায়ী গণ-অভ্যুত্থান ২০২৪এ শহীদদের গেজেট প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত গেজেট অনুযায়ী, নতুন করে তালিকাভুক্ত হওয়া ১০ শহীদ হলেনকুড়িগ্রামের মো. রফিকুল ইসলাম, শরীয়তপুরের নড়িয়ার বাঁধন, ঢাকার পূর্ব সেনপাড়া পর্বতা এলাকার কবির, যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীর মো. নাসির হোসেন, দনিয়ার মো. নুর হোসেন ও উত্তর কুতুবখালীর মো. আসলাম, চট্টগ্রামের ডবলমুরিংয়ের মো. হাছান, নোয়াখালীর সোনাইমুড়ীর ইয়াছিন, যশোর সদরের আ. আজীজ এবং বাগেরহাটের মোরেলগঞ্জের মো. নুরু বেপারী।


আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর