ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

‘জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে রাষ্ট্রকাঠামো পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে’


  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৩:৪৫ পিএম

রাষ্ট্রকাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, যেন নাগরিকের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়, যেন জীবনের অধিকার সুরক্ষিত হয়, যেন গুম, হত্যা, বিচারবহির্ভূত হত্যা, বিচারিক হত্যার শিকার কেউ না হয়।

বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের অষ্টম দিনের সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলী রীয়াজ বলেন, এটা আপনাদের (রাজনৈতিক দল) কর্মীদের অবদান, নাগরিকদের অবদান, সব রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে জনগণের সাফল্য। কিন্তু সেই সাফল্য শুধু এক পর্যায়ে থেমে গেলে হবে না। তাকে সুরক্ষিত করতে হবে এবং সেই সুরক্ষার উপায় হিসেবে আমরা যেন সংস্কারের কার্যক্রম এগিয়ে নিতে পারি। সেই চেষ্টায় রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে।

সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে তিনি বলেন, আপনারা দলগতভাবে, জোটগতভাবে, ব্যক্তিগতভাবে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক যোগাযোগ করেছেন, যেগুলো আমাদেরকে আশাবাদী করছে। আমরা মনে করি যে এই জায়গায় আমরা পৌঁছাতে পারব। কারণ আমাদের সবারই আন্তরিক প্রচেষ্টাটা আছে।

তিনি বলেন, কখনও কখনও আমরা অগ্রসর হই, কখনও কখনও আমরা যতটা অগ্রসর হতে চাই, ততটা না পারায় খানিকটা হতাশ হই। কিন্তু তারপরও আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে একটা সনদের জায়গায় যেতে পারব। এতে আপনাদের সবার প্রচেষ্টা, সবার আন্তরিক সহযোগিতাটাই সবচেয়ে বড় জিনিস।

 আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর