ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের
ভৈরবে হলুদের গুঁড়ার সঙ্গে ধানের তুষ ও চালের গুড়া মিশিয়ে ভেজাল মসলা উৎপাদনের সময়
৬০০কেজি গুঁড়া মশলা ও ভাঙ্গানোর মেশিন (মোটর) জব্দসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে জব্দকৃত ভেজাল মশলা মেঘনা নদীতে ফেলে ধ্বংস করা হয়।
১ জুলাই, মঙ্গলবার রাতে শহরের ভৈরব বাজারের গোপাল জিউর মন্দির সংলগ্ন গণি মিয়ার গলিতে রবিন মিয়ার মশলা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এ অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম ও ভৈরব থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, অভিযোগ পেয়ে মশলা কারখানায় অভিযান চালিয়ে ২৪ বস্তা (৬০০ কেজি) ভেজাল হলুদ গুঁড়া ও মোটর জব্দ করি। এবং কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করি। এ অভিযান খাদ্য ব্যবসায়ীদের জন্য একটি ম্যাসেজ। তারা যেন শিক্ষা নেয় এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন থেকে বিরত থাকে।
আকাশজমিন/আরআর