ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ৬৮ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক সৌদিতে মাঝআকাশে উড়িয়ে দেওয়া হলো হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা জাপান সফরের তৃতীয় দিনে একাধিক স্বাস্থ্যকেন্দ্র ও জাদুঘর ঘুরে দেখলেন জুবাইদা রহমান

সারা দেশে যাচ্ছে মহাস্থান হাটের কাঁঠাল


  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৪:৫৭ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বাংলা সনের দ্বিতীয় মাস হলো জ্যৈষ্ঠ মাস। জৈষ্ঠ্য মাসে আতিথেয়তায় বাঙালির ঘরে ঘরে  ফলের পসরা সাজিয়ে বসে। আর এই জ্যৈষ্ঠ-আষাঢ়ে জাতীয় ফল কাঁঠাল বেচাকেনার ধুম পড়ে যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান হাটে। সারা দেশে কাঁঠালের যে চাহিদা তার অনেকটায় যোগান দেয় বগুড়ার এই ঐতিহ্যবাহী মহাস্থানহাট।

 

এ হাটে বগুড়া ছাড়াও আশে পাশের জেলা জয়পুহাট, নঁওগা ও গাইবান্ধা থেকেও ব্যবসায়ীরা কাঁঠাল আমদানি করেন। চড়া দামে কাঁঠাল কেনাবেচা হয় মুলত ফল মৌসুমের শুরুতে এবং শেষে। তবে এবার কাঁঠালের আমদানি বেশি হওয়ায় অনেকটা স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে বলে  জানিয়েছে ব্যবসায়ীরা।

 

গত বছর মহাস্থানের আমদানিকৃত কাঁঠাল প্রতিদিন ১২ থেকে ১৫ ট্রাক ঢাকাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় রপ্তানি করা হতো। সে হিসেবে এবার কাঁঠালের আমদানি কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা । তারপরেও আশানুরূপ ভাবে প্রতিদিনই মহাস্থান হাটে কাঁঠালের আমদানি হচ্ছে।

 

শিবগঞ্জ উপজেলা ও পাশ্ববর্তী উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে বাড়ি বাড়ি গিয়ে কাঠাল সংগ্রহ করে থাকেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারপর ভ্যানে করে নিয়ে আসে এ হাটে।  তাদের নিকট থেকে আড়ৎদাররা কাঠাল কিনে কমিশনে সারা দেশে সরবরাহ করে থাকে। এবার প্রতিদিন ৮/১০ ট্রাক কাঁঠাল যাচ্ছে সারা দেশে।

 

বুধবার সরেজমিনে হাটে গিয়ে দেখা যায়, কাঁঠালের মৌ মৌ গন্ধে জমে উঠেছে মহাস্থান হাট। পাইকার ও বিক্রেতারা ভিড় জমিয়ে কাঁঠাল কেনাবেচা করছে। সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচা।

 

বগুড়ার গাবতলী উপজেলার উজগ্রাম থেকে এনামুল হক ৩২ টি কাঁঠাল নিয়ে অটোভ্যান যোগে মহাস্থান হাটে বিক্রি করতে এসেছেন, তার ৩২টি কাঁঠালের দাম হাকানো হয়েছে ২৫৬০ টাকা। শিবগঞ্জ উপজেলার অনন্তবালা গ্রামের ব্যবসায়ী মমিন মিয়া বলেন, মহাস্থান হাটে কাঁঠালের ব্যবসা হয় তিন মাস। ভ্যানবোঝাই করে মহাস্থান হাটে কাঁঠাল নিয়ে আসা পীরগাছার ব্যবসায়ী আরিফুল বলেন, প্রতিটি কাঠাল ৪০-৫০ টাকা কিনে ৬০-৭০ টাকায় বিক্রি করি। কাঁঠালের আকার বড় হলে দামের কিছুটা কমবেশি হয়। প্রতিদিন আমরা গ্রাম-গঞ্জ থেকে কাঁঠাল সংগ্রহ করে মহাস্থান হাটে বিক্রি করে থাকি। ব্যবসায়ীরা জানান, মহাস্থান হাটের কাঁঠাল যাচ্ছে ঢাকা কুমিল্লা, সিলেট, চট্রগ্রাম, লাকসাম, নোয়াখালী ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

 

সিলেট থেকে আসা পাইকাররা জানান, এই এলাকাতে প্রচুর পরিমাণে কাঁঠালের চাষ হয়। তাই মৌসুম জুড়ে অনেক কাঁঠাল পাওয়া যায় বলে সিলেট থেকে এসেছি, মহাস্থানের বিভিন্ন আড়ৎ থেকে কাঁঠাল কিনে ট্রাকে করে নিয়ে যাই। রাস্তায় যানজট না হলে সময় মতো কাঁঠালের গাড়ি নিজ এলাকায় পৌঁছাতে পারলে মোটামুটি লাভের মুখ দেখতে পাই।

 

মহাস্থানের ভাই ভাই আড়ৎ এর স্বত্বাধিকারী সবুজ মিয়া বলেন, আমরা প্রতি কাঁঠালে ৩টাকা করে কমিশন পাই। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেপারীরা মহাস্থানহাটে কাঁঠাল কিনতে আসে। তারা আমাদের মাধ্যমে কমিশনে কাঁঠাল কিনে ট্রাক লোড দিয়ে তাদের মোকামে নিয়ে যায়।

মহাস্থান হাট থেকে তারা কাঁঠাল কিনে তাদের এলাকায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি করে। তিনি আরও জানান মহাস্থান কাঁঠালের বাজারের কারনে আড়ৎ ব্যবসায়ী, লেবার শ্রমিক, অটোভ্যান ও স্থানীয় ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।

 

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, বগুড়ার শস্য ভান্ডার খ্যাত শিবগঞ্জ উপজেলা। এ উপজেলায় কাঁঠালসহ সকল মৌসুমি ফলের কাঙ্ক্ষিত উৎপাদন হয়। পাশাপাশি বিভিন্ন জেলার থেকে পাইকাররা এ হাটে কাঁঠাল বিক্রি করে থাকে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর