ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ৬৮ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক সৌদিতে মাঝআকাশে উড়িয়ে দেওয়া হলো হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা জাপান সফরের তৃতীয় দিনে একাধিক স্বাস্থ্যকেন্দ্র ও জাদুঘর ঘুরে দেখলেন জুবাইদা রহমান

দৌলতদিয়ায় দোকানে আগুন, নিঃস্ব ক্ষুদ্র ব‍্যবসায়ী জব্বার মীর


  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৫:০৭ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়লন্দ উপজেলার দৌলতদিয়ায় আগুনে একটি দোকান পুড়ে ভস্মীভূত।  বুধবার (০২ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার দৌলতদিয়া সিনেমা হলের পাশে মো. রশিদ মীরের চা-পান সিগারেটের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হঠাৎ সকালে আশপাশের লোকজন জব্বার মীরের দোকানঘর থেকে ধোয়া বের হতে দেখেন। পরে তারা দ্রুত গিয়ে দেখতে পান ঘরে আগুন লেগেছে।

তারা তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসকে খবর দেন পরে তারা এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম। তারা আরো জানান, আগুন লাগাকালীন সময়ে ওই দোকানে কেউ ছিলোনা। স্থানীয়ারা ধারণা করছেন ইলেকট্রিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে দোকান ঘরে যা ছিলো সবই পুড়ে ছাই হয়ে গেছে।


ক্ষতিগ্রস্ত জব্বার মীর জানান, রাতে দোকানের বেচাকেনা শেষ করে বাড়ি চলে যায়। সকালে ঘুম থেকে উঠে লোক মারফত শুনতে পাই আমার দোকানে আগুন লেগেছে। বাড়ি থেকে আসার আগেই আমাদের শেষ সম্বল আগুনে পুড়ে গেছে, এখন পরিবার নিয়ে কি খাবো? কোথায় ব‍্যবসা করবো কিছুই বলতে পারছিনা। দোকানের মধ্যে থাকা ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র, মালামালসহ সবকিছু পুড়ে গেছে।

এব‍্যাপারে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন  অফিসার মো. আব্দুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমরা ধারণা করছি ইলেকট্রিক সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে দোকান মালিকের অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে সময়মতো খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশেপাশের দোকানসহ প্রায় ৫ লক্ষাধিক মূল‍্যমানের ব‍্যবসায়ী প্রতিষ্ঠান বাঁচাতে সক্ষম হয়েছি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর