ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ৬৮ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক সৌদিতে মাঝআকাশে উড়িয়ে দেওয়া হলো হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা জাপান সফরের তৃতীয় দিনে একাধিক স্বাস্থ্যকেন্দ্র ও জাদুঘর ঘুরে দেখলেন জুবাইদা রহমান

ভৈরবে শিক্ষক হেনেস্তাকারী যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৭:৪৪ পিএম

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে স্কুলে ঢুকে মানিকদী পূর্বকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাসুদকে হেনস্তা ও মারধর করার অভিযোগে যুবলীগ নেতা আজিম রানাকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। ঘটনার পরদিন সোমবার সকালে ওই মামলা দায়ের করা হয়।

এঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করার দাবিতে আজ বুধবার দুপুর ১২টায় গজারিয়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। গজারিয়া ইউনিয়ন বিএনপি নেতা হারিছুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকরাম হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, মুফতী শেখ শাব্বীর আহমাদ, গজারিয়া ১নং ওয়ার্ড (পূর্বকান্দা) ইউপি সদস্য সেলিম মিয়া, গজারিয়া ইউনিয়ন জামায়েত ইসলামির সেক্রেটারি শফিকুল ইসলাম ইমরান, খেলাফত মজলিসের ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আল-আমীন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য আতিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের নেতা মাসুম পারভেজ, জাগ্রত ইনসাফের সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, মাওলানা মুজাহিদুল ইসলাম, পারভেজ সিকদার প্রমুখ।

বক্তারা বলেন, আজিম রানা একজন মাদকাসক্ত,  সন্ত্রাসী। সে শিক্ষককে লাঞ্ছিত করেছে। তার বিরুদ্ধে মামলা হলেও তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন। অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন বক্তারা। এছাড়াও তারা বলেন, গতকাল দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আজিমকে গ্রেফতার করে নিয়ে আসতে চাইলে কিছু যুবক ও মহিলারা পুলিশের হাতে কামড়িয়ে আজিমকে ছিনিয়ে নেয়। এটা খুবই দুঃখজনক। এঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর