ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে যুবদলের লিফলেট বিতরণ

ভোট চেয়ে গণসংযোগ


জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৭:৫১ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

"তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক" এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এর নির্দেশে বুধবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে লিফলেট বিতরন ও ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করা হয়।

 

এ উপলক্ষ্যে বিকেলে বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি বয়ড়া বাজার রুপালী ব্যাংক, বয়ড়া কুলঘাট, ব্রীজ পাড়, চরগাছ বয়ড়া হয়ে বয়ড়া বাজার রুপালী ব্যাংকের সামনে পথসভায় মিলিত হয়।

 

পথসভায় বক্তব্য রাখেন পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির,  সিনিয়র সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, যুবদলের যুগ্ম সাধারণ সুজল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদল নেতা রাসেল মিয়া, সোহেল রানা, তানভীরুল ইসলাম টপি মন্ডল, সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর