ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ৬৮ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক সৌদিতে মাঝআকাশে উড়িয়ে দেওয়া হলো হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা জাপান সফরের তৃতীয় দিনে একাধিক স্বাস্থ্যকেন্দ্র ও জাদুঘর ঘুরে দেখলেন জুবাইদা রহমান

নাটোরে আবাসিক মেসের বারান্দা থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৫:১৭ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের আলাইপুরে এক ড্রাগন বাগানের ভিতরে আবাসিক মেসের বারান্দা থেকে ইয়াছিন হোসেন (১৩) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে শহরের আলাইপুরে ড্রাগন বাগানের ভিতরে আবাসিক মেস থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। ইয়াছিন হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সে নাটোর শহরের আলাইপুরে একটি কারখানায় শ্রমিকের কাজ করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির ঈদের ১৫ দিন পর এলাকার সহকর্মীদের সঙ্গে নাটোর শহরের আলাইপুরে এক কারখানায় কাজে আসে শিশু ইয়াছিন। কিছুদিন কাজ করার পর বাড়ি ফিরে যেতে ইয়াছিন তার পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তার বাবা-মার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গত দুদিন ধরে কান্নাকাটি করছিল সে। আজ বৃহস্পতিবার তার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কাজের বুয়া রান্না করতে এসে দেখেন বারান্দায় ইয়াছিনের মরদেহ ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিশু ইয়াছিনের সহকর্মী স্বপন বলেন, বাড়ি যাওয়ার জন্য ইয়াছিন দুদিন ধরে কান্নাকাটি করছিল। তার বাবা মাকে ফোন করছিল কিন্তু তারা মোবাইল ধরছিল না। সকালে কাজ থেকে খাবার খেতে মেসে আসি। সবাই ভাত খেলেও ইয়াছিন খায়নি। পরে আমরা খাবার শেষ করে কাজে চলে যাই। পরে মেসের খালা এসে দেখেন, সে বারান্দায় ঝুলে আছে। আমরা একসঙ্গে থাকতাম এবং খেতাম।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, শিশুটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর