ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ৬৮ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক সৌদিতে মাঝআকাশে উড়িয়ে দেওয়া হলো হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা জাপান সফরের তৃতীয় দিনে একাধিক স্বাস্থ্যকেন্দ্র ও জাদুঘর ঘুরে দেখলেন জুবাইদা রহমান

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৫:৩৩ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় আরিফ মিয়া (২১) নামে এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) সন্ধায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা এলাকার সরিষাবাড়ী - মাদারগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকার মুকুল মিয়ার ছেলে বলে জানা গেছে। সে দীর্ঘদিন ধরে চর জামিরা বাজারে মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন।

জানা যায়, বুধবার বিকালে একটি মোটরসাইকেল মেরামত করে রাস্তায় সেটি পরীক্ষা করতে নিয়ে যায় আরিফ। এ সময় হঠাৎই মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে রাতে জামালপুর নেয়ার পথে সদর উপজেলার হাসিল বটলতলা এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হাসান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আমরা কোন অভিযোগ পাইনি।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর