ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

দিনাজপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত

এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৫:৩৭ পিএম

দিনাজপুর প্রতিনিধি ॥

বেসরকারি টেলিভিশন চ্যানেল (এনটিভি) এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা প্রতিনিধির উদ্যোগে ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর কালিতলা প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনটিভির দিনাজপুর স্টাফ রিপোর্টার ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন এবং সেক্রেটারি কামরুল হাসান রাসেল, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল, দিনাজপুর রোটারি ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর চেম্বারের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান মোঃ শামীম কবির।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামারুজ্জামান। বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আনিসুল হক জুয়েল প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক উত্তরা পত্রিকার চিফ রিপোর্টার আব্দুস সালাম, দৈনিক গণজাগরণ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. ইসমাইল হোসেনসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর