নাটোর প্রতিনিধি
নাটোরের
লালপুর উপজেলায় যুবক-যুবতীর মধ্যে
৫ বছর ধরে চলছিল
প্রেম। এর মধ্যে বেশ
কয়েকবার তাদের শারীরিক সম্পর্কও হয়েছে। এরপর ওই নারী
বিয়ের দাবি করায় ওই
যুবক তাকে চুল কেটে
দিয়েছে বলে অভিযোগ পাওয়া
গেছে। ওই ঘটনায় ভুক্তভেগী
নারী মামলা করেছেন। অভিযুক্ত ওই প্রেমিকের নাম
নাদিম আলী (৩০)।
সে ওই উপজেলার ডহরশৈলা
গ্রামের হাসেম আলীর ছেলে।
লালপুর
থানার ওসি মমিনুজ্জামান মামলার
সত্যতা নিশ্চিত করেছেন। ভুক্তভোগী ওই নারীর দাবি,
নাদিম ও তার মধ্যে
দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে
প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তার
সাথে শারীরিক সম্পর্কে জড়ায় নাদিম। সম্প্রতি
বিয়ের জন্য চাপ দিলে
গত ৩০ জুন ওই
নারীকে আটকে কাঁচি দিয়ে
তার মাথার চুল এলোমেলো করে
কেটে দেয় নাদিম।
তবে
অভিযুক্ত নাদিম আলী ওই অভিযোগ
অস্বীকার করে জানান, ভিত্তিহীন
অভিযোগে তাকে ফাঁসানোর চেষ্টা
করছে ওই নারী। লালপুর
থানার ওসি মমিনুজ্জামান শনিবার
বিকালে বলেন, ওই ঘটনায় নারী
ও শিশু নির্যাতন আইনে
মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আকাশজমিন/আরআর