ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

শ্রেণী কার্যক্রমে শতভাগ উপস্থিতে পুরস্কার


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৯:১৪ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় বেসরকারি একটি ক্যাডেট একাডেমীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে শতভাগ উপস্থিত করার লক্ষ্যে গতমাসে (জুন) শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরস্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার একাডেমীর সকল শ্রেণীর শতভাগ উপস্থিত শিক্ষার্থীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এর অংশ হিসেবে পঞ্চম শ্রেণীর শতভাগ উপস্থিত শিক্ষার্থী সাজিদুল ইসলাম সাজিত ও তৌসিফ আহমেদসহ অন্যান্যদের মাঝে উদ্বুদ্ধ করণ পুরস্কার তুলেদেন পঞ্চম শ্রেণীর শ্রেণী শিক্ষক মো. হাসান মিয়া।

ক্যাডেট একাডেমীর সহকারী শিক্ষক হাসান মিয়া বলেন, ‘শ্রেণী কার্যক্রমে নিয়মিত উপস্থিতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ভিত্তি তৈরি করে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলুক। শুধু ভালো ফলাফল অর্জন করা নয়, বরং নিয়মিত শ্রেণী কার্যক্রমে উপস্থিতি একজন শিক্ষার্থীকে শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। এ ধরনের উদ্যোগ প্রতিটি শিক্ষার্থীকে আরো উদ্যমী করে তুলবে।

প্রধান শিক্ষক জানান, শ্রেণী কার্যক্রমে শতভাগ উপস্থিত যেকোন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলে। প্রতিকূল পরিবেশেও সহজে চলার পথ দেখায়। নতুন নতুন বিষয় সম্পর্কে জানার ও শেখার আগ্রহী করে। আর এই আগ্রহ দীর্ঘমেয়াদী হয়। যা শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ জীবন গড়ার জন্য অতিগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

ক্যাডেট একাডেমীর পরিচালক জানান, এবছরের জানুয়ারি মাস থেকে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা পুরস্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হচ্ছে। ফলশ্রুতিতে শ্রেণী কার্যক্রমে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত উপস্থিত হওয়ার একপ্রকার প্রতিযোগিতা শুরু হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পুরস্কার প্রদান কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরো জানান, শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শতভাগ উপস্থিতির পুরষ্কার ছাড়াও নতুন নতুন বিষয়ের উপর পুরস্কার প্রদান প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর