ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দিনাজপুরে বাসায় চুরির ঘটনায় যুবক গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৪:৫১ পিএম

দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুর শহরের মালদহপট্টি এলাকায় এক ভাড়াটিয়ার বাসায় চুরির ঘটনায় মো. আকাশ (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গত ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিটের মধ্যে। বাদী মোছা. সনজিদা সিদ্দিকা, তিনি মালদহপট্টির সোলাইমান আলীর বাড়ীর তিনতলা ভবনের দ্বিতীয় তলায় স্বামী ও কন্যা মোছা. আসিমা জাহানকে নিয়ে ভাড়া থাকতেন, সেদিন পরিবারসহ বাণিজ্য মেলায় যান। ফিরে এসে বাসার দরজা ভেতর থেকে বন্ধ পান। প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে তারা দেখতে পান, ঘরের জিনিসপত্র এলোমেলো, কাঠের টেবিল ও স্টিলের আলমারির তালা ভাঙা।

বাদীর অভিযোগ অনুযায়ী, ঘর থেকে স্ত্রী ব্যবহৃত মোট ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার যার মধ্যে রয়েছে ২টি গলার চেইন, ২টি ব্রেসলেট, ২ জোড়া টপস, ও ২টি আংটি এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়। চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের বাজারমূল্য আনুমানিক সাত লক্ষ টাকা।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার দিন সন্দেহভাজন ব্যক্তি ও অজ্ঞাত আরও কয়েকজনকে বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। তথ্য-উপাত্ত ও সোর্সের ভিত্তিতে ৬ জুলাই রাত ৩টা ৩৫ মিনিটে (ফুলবাড়ি) বাসস্ট্যান্ড ব্রাক ব্যাংক এর পেছনে উত্তর শেখপুরা এলাকার বাসিন্দা মোঃ আলাল উদ্দিনের পুত্র মো. আকাশকে তার বাড়ি উত্তর শেখপুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

দিনাজপুর কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর রিয়াদ হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলার তদন্ত চলমান থাকায় তাকে কোর্টে সোপর্দ করে জেল হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় এফআইআর নম্বর ১৪, তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৫; এবং জিআর কেস নম্বর ৮৫/২৫ (কোতয়ালী) হিসেবে মামলা রুজু করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর