সিরাজগঞ্জ প্রতিনিধি / : 255
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
তাড়াশে স্ত্রী তালাক দেওয়ার দুই দিনের মাথায় অভিমান ও হতাশায় শামিম হোসেন (৩৪) নামের
এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে, সিরাজগঞ্জের
তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে। নিহত শামিম হোসেন ওই গ্রামের মৃত মজিবর
রহমানের ছেলে। তার সংসারে ১০ বছর বয়সী এক মেয়ে এবং ৬ বছর বয়সী এক ছেলে আছে।
স্থানীয়
সুত্রে জানা যায়, প্রায় একযুগ আগে গোন্তা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শামিম হোসেন
উপজেলার উপর সিলট গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জান্নাতি খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে
একটি মেয়ে ও একটি ছেলে আছে।
এ
দিকে আত্মহত্যা কারী শামিমের ভাই সাগর প্রবাসে থাকেন। তিনি সম্প্রতি বাড়ি করার জন্য
ভাই শামিমের কাছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাঠান। যে টাকা শামিম স্ত্রী জান্নাতির
কাছে রেখে দেন। আর জান্নাতি শামিমের ভাইয়ের পাঠানো বাড়ি করার ওই টাকা নিয়ে বাবার বাড়িতে
চলে যান। এ নিয়ে স্বামী- স্ত্রীতে প্রায় সপ্তাহকাল ব্যাপী কলহ চলছিল।
আর
কলহের জেরে গত বৃহস্পতিবার রাগ করে শামিমের স্ত্রী শামিমকে তালাক দেন। এতে তিনি মানুষিক
ভাবে ভেঙ্গে পড়েন এবং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ
ব্যাপারে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) জিয়াউর রহমান জানান, আত্মহত্যা বিষয়টি
শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের
প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
আকাশজমিন/আরআর