ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলে ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতায় গলফ প্রশিক্ষণ


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৫:২৭ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলে ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতায় গলফ প্রশিক্ষণ ও স্কাইবাই এর পক্ষ থেকে  টাঙ্গাইলের উদীয়মান ক্রিকেটারদের জন্য ৫০টি ক্রিকেট বল উপহার প্রদান করা হয়েছে। রোববার(৬ জুলাই) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে  জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রিকেটে পাওয়ার হিটিং জন্য গলফ প্রশিক্ষণ ব্যবস্থার উদ্বোধন ও ৫০টি ক্রিকেট বল জেলা ক্রীড়া সংস্থার কাছে তুলে দিয়েছেন জেলার এ্যাডহক কমিটির অন্যতম সদস্য ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ক্রীড়া কর্মকর্তা  মোঃ রফিকুল ইসলাম, এ্যাডহক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার সাজ্জাদ কাদির, ক্রিকেট কোচ ইসলাম খান, মহিলা ফুটবল কোচ কামরুন্নাহার খান মুন্নী, আব্দুল্লাহ আল মামুন ও জেলা প্রধান সমন্বয়ক রাসেল খান। এছাড়া ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের জন্য গলফ প্রশিক্ষণে অংশগ্রহন করেন ক্রিকেট কোচ স্বপন কুমার দত্ত, অরিন্দম পাল লিটন, রিপন  কুমার সরকার, নির্মল চন্দ্র,  রাসেল খান, সাবেক ক্রিকেটার ও আম্পায়ার সাইফুল ইসলাম লিটন, তমাল বিহারী দাস, কৌশিক চন্দ্র টোকন,  শাকিল আহেমদ, উত্তম সরকার, রবিন সরকার, রাফেল, জাহিদ হোসেন টিটু ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের মেহেদী মারুফ ও নাজমুল হোসেন মিলনসহ  জেলার প্রায় ৫০জন ক্রিকেটার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক ক্রিকেটার সাজ্জাদ কাদির ও সৈয়দ আবিদ হোসেন সামির বক্তব্য  শেষে ৫০টি ক্রিকেট বল  আনুষ্ঠানিক ভাবে জেলা ক্রীড়া সংস্থা বুঝে পাওয়ার পর গলফ ফেডারেশনে গলফ প্রশিক্ষক আতিকুল ইসলাম ও ইসমাইল  অধীনে অর্ধদিনব্যাপী গলফ প্রশিক্ষণ দেওয়া হয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর