ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে বাধা দেয়ায় লাল বাদশা আটক


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৫:৩৬ পিএম

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষক লাঞ্চিতের মামলায় অভিযুক্ত আজিম রানাকে গ্রেফতারে বাধা দেয়ায় অভিযুক্তের বড়ভাই লাল বাদশাকে আটক করে যৌথ বাহিনী। রোববার রাত ১১টায় পুলিশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে উপজেলার মানিকদী বাজার এলাকা থেকে তাকে আটক করেন। পরে তাকে ৫৪ ধারায় কিশোরগঞ্জ জেল হাজতে পাঠায় পুলিশ।

সেনাবাহিনী সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী পুলিশ যৌথ অভিযান চালিয়ে মানিকদী চৌমুড়ী বাজারে আসামি আজিম রানাকে ধরতে গেলে তারই সহদোর বড়ভাই লাল বাদশা সরকারি কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা দিয়ে আজিম রানাকে পালিয়ে যেতে সহায়তা করেন। এঘটনায় যৌথ বাহিনী লাল বাদশাকে আটক করে থানায় হ্যান্ডওভার করেন। পরে আজ সোমবার দুপুরে লাল বাদশাকে আদালতে প্রেরণ করে ভৈরব থানা পুলিশ।

সূত্র জানায়, আজিম রানা মাসুদ রানার মতো তার ভাই লাল বাদশাও মাদক সেবন বিক্রিসহ এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত রয়েছে। মাসুদ রানাকে কিছুদিন আগে ডাকাতি মামলায় চালান দিয়েছে পুলিশ। তাদের তিন ভাইয়ের অত্যাচারে গ্রামবাসী লোকজন অতিষ্ঠ। শিক্ষক লাঞ্চিতের ঘটনায় মামলা হওয়ার পর ্যাব সদস্যরা আজিম রানাকে ধরতে গেলে তার দলবল মহিলারা এসে ্যাব সদস্যদের কামড়িয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় এলাকাবাসী একটি মানববন্ধনে নিন্দা জ্ঞাপন করে তাকে দ্রূত গ্রেফতারের দাবি জানান। এসব ঘটনায় পুলিশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত আজিম রানাকে ধরতে না পারলেও তার ভাই লাল বাদশাকে গ্রেফতার করায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন সেনাবাহিনী।

ভৈরবের বিভিন্ন অপরাধ নির্মূলে ছিনতাইকারী, চোর-ডাকতসহ দখলবাজ লুটতরাজের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সেনাবাহিনীর প্রতি দাবি জানান সাধারণ মানুষজন। এবিষয়ে ভৈরব থানার সেকেন্ড অফিসার এসআই এহসানুল কবির বলেন, লাল বাদশাকে যৌথ বাহিনীর অভিযানে আটক করার পর ৫৪ ধারার তাকে চালান দেয়া হয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর