ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত তিন


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৬:৫২ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি

 টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি  সংঘর্ষ দুই নারী ও এক কিশোর নিহত হয়েছে। সিএনজিতে থাকা আরো দ্ইুজন আহত হয়েছে।

৭ জুলাই(সোমবার) দুপুরে ঢাকা জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাঘিল এলাকায় এই ঘটনায় ঘটে বলে জানিয়েছে ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয়  পাওয় যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।


ওসি এস এম শহীদুল্লাহ জানান, ঢাকা হতে জামালপুরগামী মাহি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ এক কিশোর মারা যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে এক নারী মারা যায়।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর